চাঁদপুর সিটি কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত, ভর্তি কার্যক্রম বন্ধ
১৯ জুলাই, ২০২৬ ০৪:২২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর সিটি কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত, ভর্তি কার্যক্রম বন্ধ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৮-২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন
চাঁদপুর সিটি কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত, ভর্তি কার্যক্রম বন্ধ
চাঁদপুর সিটি কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত করে শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। এর ফলে কলেজটিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বোর্ড-অনুমোদিত স্কুল-কলেজে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১১ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসনের শিক্ষা শাখায় কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক নুরুন্নবী আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কলেজটি এখনো নিজস্ব জমিতে স্থানান্তরিত হয়নি, এনটিআরসিএ সনদবিহীন শিক্ষক দিয়ে পাঠদান চলছে, ফলাফল অসন্তোষজনক, শিক্ষার্থী সংখ্যা অপ্রতুল এবং ভবনের বিপুল পরিমাণ ভাড়া বকেয়া থাকায় মালিক কলেজ ভবনে তালা লাগিয়ে দিয়েছেন। এসব সমস্যার ভিত্তিতে তদন্ত প্রতিবেদন অনুযায়ী কলেজটির স্বীকৃতি স্থগিত করা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত ২০২৩)-এর অনুচ্ছেদ ১১ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় ২০১১ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন সহিদুল ইসলাম। ২০১৫ সালে কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হন আওয়ামী লীগের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। ২০২৪ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। ওই বছরের ১৮ আগস্ট প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সহিদুল ইসলাম পদত্যাগ করেন।

বর্তমান অধ্যক্ষ মোজাহারুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সহিদুল ইসলামকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ ওঠে। এ বিষয়ে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৮-২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 176 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া