শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৪-০৮-২০২৫ ০৪:৫৬ অপরাহ্ন |
মাদকের প্রভাবে একজন ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস, নৈতিকতা সবই হারিয়ে ফেলে। ফলে বিষন্নতা, উদ্বেগ, আগ্রাসনসহ নানা নেতিবাচক প্রভাব দেখা দেয়। মাদকাসক্তরা শুধু নিজের জীবনই ধ্বংস করছে না। মাদক আমাদের সুন্দর সমাজ ব্যবস্থাকে ভয়ংকর এক দুর্যোগের মুখাপেক্ষী করে চলেছে। তাই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা এ কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, চুরি,ছিনতাই,সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোর অপরাধ, নারী নির্যাতন, বাল্যবিবাহ-সহ অন্যান্য অপরাধজনিত কর্মকাণ্ড কমানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করার আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম’র সভাপতিত্বে ও উপপুলিশ পরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরী’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আইসিটি সম্পাদক গাজী মমিন, ফরিদগঞ্জ সরকারি কলেজের সাবেক সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুছ, জামায়াত ইসলামী ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার যুগ্মআহ্বায়ক মাহমুদুল হাসান, উপজেলা শাখার আহ্বায়ক হাসান মিয়া, গোয়ালভাওড় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী আহমেদ, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন নোবেল প্রমুখ।
এ সময় পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক,সংগঠনের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিতিরা তাদের নিজ নিজ এলাকার মাদকসহ অন্যায় অপরাধের বিষয়ে তুলে ধরেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া