ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত পরিবেশ গড়তে চাঁদপুর জেলা রেড ক্রিসেন্টের কর্মসূচি
০১ জুন, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন

  

ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত পরিবেশ গড়তে চাঁদপুর জেলা রেড ক্রিসেন্টের কর্মসূচি

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৪-০৮-২০২৫ ০৪:৫৫ অপরাহ্ন
ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত পরিবেশ গড়তে চাঁদপুর জেলা রেড ক্রিসেন্টের কর্মসূচি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত পরিবেশ গড়তে চাঁদপুর জেলা রেড ক্রিসেন্টের কর্মসূচি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশার উৎপত্তিস্থল নির্মূলে চাঁদপুরে শুরু হয়েছে ক্লিনিং ক্যাম্পেইন ২০২৫। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন হয়। ‘নিজ নিজ পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’— এ স্লোগানকে সামনে রেখে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) এবং ব্র্যাকের যৌথ আয়োজনে, যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ক্লিনিং ক্যাম্পেইন চলাকালে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জেলা প্রশাসকের কার্যালয়ের চারপাশ পরিষ্কার করেন, ময়লা-আবর্জনা অপসারণ করেন, আবদ্ধ জলাশয় মুক্ত করেন এবং চাঁদপুর জেলা দায়রা ও জজ কোর্ট প্রাঙ্গণ পরিস্কার করেন। তারা আশপাশের এলাকায় পড়ে থাকা ডাবের খোসা, চিপসের প্যাকেট, প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করেন। এছাড়া চেয়ারম্যান ঘাট এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে স্থানীয়দের মাঝে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহতা এবং করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালান যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৪-০৮-২০২৫ ০৪:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 245 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া