শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৮-২০২৫ ০৩:১৫ অপরাহ্ন |
হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আল আমিন সায়েম জানান, ১৫ আগস্ট সন্ধ্যা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জেলা ছাত্রদলের কয়েকজন মিলে ওই অফিসে ডিজে পার্টির আয়োজন করেন।
রাত ১১টার দিকে ইউনিয়ন যুবদলের কয়েকজন গিয়ে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা' গান পরিবেশন করাকে নিয়ে বির্তকে জড়ায়। এরপর তাদের হামলায় কয়েকজন আহত হন। এ সময় ডিজে পার্টির সরঞ্জাম ভাঙচুর করা হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গান-বাজনার আয়োজন করেন। গান চালানো নিয়ে বির্তকের সৃষ্টি হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া