হাজীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ
১৯ মে, ২০২৬ ০২:২৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ

অনলাইন ডেস্ক
১৬-০৮-২০২৫ ০৯:৩১ অপরাহ্ন
হাজীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়নের বেলচোঁ মাদ্রাসা রোডে নুরুন্নবীর ভাড়াটিয়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিথী আক্তার (২০)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বাড়ির মালিকের সহায়তায় স্বামী মো. রাব্বি হাওলাদার লাশটি ঝুলন্ত অবস্থা থেকে নামান।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ফয়েজ হাওলাদারের ছেলে রাব্বির সঙ্গে বিক্রমপুর এলাকার মোহাম্মদ আলী শেখের মেয়ে বিথীর প্রেমের সম্পর্কের পর পাঁচ বছর আগে বিয়ে হয়। তাদের চার বছরের এক ছেলে সন্তান রয়েছে।

অভিযোগ রয়েছে, ঘটনার দিন স্বামী-স্ত্রী বাইরে ঘুরে এসে ঘরে ফেরেন। এ সময় শিশুকে মারধরের জেরে স্বামী রাগান্বিত হন। কিছুক্ষণ পর বিথীর মৃতদেহ পাশের কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মৃতার বাবা মোহাম্মদ আলী শুক্রবার রাতে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, “লাশ ময়নাতদন্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


অনলাইন ডেস্ক ১৬-০৮-২০২৫ ০৯:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 158 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া