চাঁদপুরে ছাত্রলীগ সন্দেহে জুলাই বিপ্লবের শিক্ষার্থীর উপর হামলা
১২ জুন, ২০২৬ ০৫:০৩ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ছাত্রলীগ সন্দেহে জুলাই বিপ্লবের শিক্ষার্থীর উপর হামলা

অনলাইন ডেস্ক
১৬-০৮-২০২৫ ০৯:৪৭ অপরাহ্ন
চাঁদপুরে ছাত্রলীগ সন্দেহে জুলাই বিপ্লবের শিক্ষার্থীর উপর হামলা
চাঁদপুর শহরে ছাত্রলীগ সন্দেহে জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের ওপর হামলা ও ১৫ আগস্ট উদযাপনের মিউজিক পার্টি'র সরঞ্জাম ভাংচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ আগস্ট ) রাত সাড়ে দশটার সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের ভঙ্গুর কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় আরিয়ান আহমেদ সায়েম নামে একজন শিক্ষার্থীকে রক্তাক্ত জখম করা হয়। তাকে সহযোদ্ধারা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

জুলাই আন্দোলনে থাকা ছাত্রদের ওপর হামলার খবর পেয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লা সেলিমসহ অন্য নেতৃবৃন্দও সেখানে যান এবং উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার এক বছর ১০দিন পর শুক্রবার (১৫ আগস্ট ) ছিলো শেখ মুজিবুর রহমানের হত্যা দিবস ও বাকশাল পতনের ৫০ বছরপূর্তি। এই দিনটি উদযাপনে পরিত্যক্ত চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচতলায় মিউজিক পার্টির আয়োজন করে জুলাই বিপ্লবের কিছু ছাত্র জনতা। এ সময় এনসিপির কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। সাড়ে নয়টার পর সেখানে 'জয় বাংলা, জিতবে এবার নৌকা' আওয়ামী লীগের প্রিয় সেই গানের প্যারোডিতে 'পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে' রঙ্গিন আলোয় ঝলমল মিউজিক পার্টি করে তারা।

এর বিপরীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ অবস্থান নিয়েছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারা গান বাজাচ্ছে এমন খবরে ফ্যাসিবাদকে প্রতিহত করতে সেখানে জড়ো হয় ছাত্রদল, যুব দলের নেতাকর্মীরা। এক পর্যায়ে উত্তেজনা থেকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি ফেসবুক পেজে তারা লিখেন, জুলাই আগস্ট বিপ্লবী গণঅভ্যুত্থানে চাঁদপুরের সম্মুখ সারির যোদ্ধা আরিয়ান আহমেদ সায়েমের ওপর হামলা করেছে জাতীয়তাবাদী সুবিধাবঞ্চিত যুবদলের কিছু সন্ত্রাসী। ১৫ আগস্ট শেখ মুজিবের শোক দিবসের বিপরীতে আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জনতার প্রোগ্রামে হামলা ও ভাংচুর চালায় তারা। প্রশাসনের নিকট দ্রুত তাদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি।


অনলাইন ডেস্ক ১৬-০৮-২০২৫ ০৯:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 126 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া