শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৮-২০২৫ ০৯:৫৪ অপরাহ্ন |
শনিবার (১৬ আগস্ট) বিকেলে পুরানবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রা পূর্ব আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।
এ সময় তিনি বলেন, আমি কাজ করতে চাই মানুষের জন্য। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। সমাজের প্রান্তিক মানুষের জন্য কাজ করতে চাই। সমাজের সকল বিত্তবান মানুষের কাছে সহযোগিতা চাই, যাতে সবাই মিলে আমরা একটি সুন্দর নিরাপদ চাঁদপুর গড়তে পারি।
পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রনব সাহার (নন্দা) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব দাসের পরিচালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার ও সিনিয়র সহ-সভাপতি মানিক ঘোষ।
এ সময় ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি, হরিসভা পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, জগন্নাথ মন্দিরের ডা. সহদেব দেবনাথসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া