শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৬-০৮-২০২৫ ১০:১৯ অপরাহ্ন |
শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গাজী অলি উল্যাহকে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট হাজীগঞ্জ পূর্ব বাজারে পৌর যুবদলের আহবায়কের মালিকানাধীন মার্সেল শো-রুম ভাংচুর করা হয়েছে।
ওই মামলায় গাজী অলি উল্যাহকে আটক দেখানো হয়েছে। উল্লেখ্য ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট দুপরে হাজীগঞ্জ পূর্ব বাজারে পৌর যুবদলের আহবায়কের মালিকানাধীন মার্সেল শো-রুম ভাংচুর করে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা। সরকার পতনের পর ২০ আগস্ট প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমান সেলিম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা করেন।
ওই মামলায় ৭৪জন নামীয় ও ১০০-১৫০জন অজ্ঞাতনামা আসামী করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া