শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৭-০৮-২০২৫ ০৪:২৩ পূর্বাহ্ন |
চাঁদপুর বাইতুস সাঈদ মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের মাঝে পাগড়ি বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৬ আগস্ট) দুপুরে শহরের স্থানীয় গাছতলা ব্রীজ সংলগ্ন মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জাফরাবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা ইলিয়াস ফরিদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা জয়নাল আবেদিন।
অত্র মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি ও ইতালি প্রবাসী মোঃ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিগণ বক্তব্য রাখেন।
মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মাহবুবে এলাহী জানান,আজ পাগড়ি বিতরণের পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। মাদ্রাসায় বর্তমানে প্রায় শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা লেয়াকত হোসাইন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া