শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৮-২০২৫ ১০:৫১ পূর্বাহ্ন |
শনিবার (১৬ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার দাসপাড়া শিব মন্দির, কালী মন্দির, পালপাড়া মন্দির জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ করে মসজিদ মাদ্রাসা মন্দির ও পূজা মন্ডপে যেখানে যাই এসব ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকা নৈতিক দায়িত্ব। আমি সনাতন ধর্মের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে তাদের ধর্মীয় আয়োজনে আমন্ত্রণ জানিয়ে থাকেন। তাদের মন্দিরের জন্য আমার কাছ থেকে কোন কিছু চান না। আপনাদের মন্দিরের যদি কোন সহযোগিতা লাগে। আমাদেরকে বলবেন আমরা যতটুক সম্ভব আপনাদের সহযোগিতা করবো। আপনারা জানেন বিগত ষোল টি বছর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপির লড়াই সংগ্রাম করে আসছে।
জেলা বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন,আমি আপনাদেরই সন্তান। এই শহরেই আমার জন্ম,লেখাপড়া, খেলাধুলা আপনাদের চোখের সামনেই আমার বেড়ে ওঠা। পুরান বাজার দাসপাড়ার পাশেই আমার জন্মস্থান। আমি হরিসভা ও নূরিয়া হাইস্কুলে কয়েক বছর লেখাপড়া করেছি। আমার বাবাকে একজন ব্যবসায়ী হিসেবে আপনারা অনেকেই চিনেন।বাবার হাত ধরে ব্যবসায়ী এলাকায় যাতায়াত এবং স্কুলে যাওয়ার স্মৃতি এখনো মনে পড়ে। শ্রীকৃষ্ণের জন্মদিনে আমি সনাতন ধর্মাম্বলি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, জনতা ব্যাংক পুরান বাজার শাখার ব্যবস্থাপক বলাই সরকার, দাসপাড়া কালী মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ দাস, দাসপাড়া শিব মন্দির কমিটির সভাপতি উত্তম দে, সাধারণ সম্পাদক নেপাল সাহা, দাসপাড়া দূর্গা পূজার কমিটির সভাপতি গণেশ চন্দ্র দে, দাসপাড়া শিব মন্দির জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শাওন দাস, সাধারণ সম্পাদক সুব্রত দাস, সাংগঠনিক সম্পাদক কার্তিক দাসসহ দাসপাড়া কালী মন্দির জন্মাষ্টমী পরিষদের কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদস্য মো. শহিদুল ইসলাম মক্কু ছৈয়াল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার সহ অন্য নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া