ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন বাবা
২৫ মে, ২০২৬ ১২:১৮ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন বাবা

অনলাইন ডেস্ক
১৭-০৮-২০২৫ ১০:১৬ অপরাহ্ন
ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন বাবা
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলের ভয়ে অতিষ্ঠ হয়ে অবশেষে তাকে পুলিশের হাতে তুলে দিলেন এক অসহায় পিতা।

রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাব্দেরগাঁও গ্রামের দিনমজুর বাবুল হোসেন (৫০) নিজ হাতে ছেলেকে বেঁধে পুলিশের হাতে দেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল হোসেনের তিন সন্তানের মধ্যে বড় ছেলে হাছান (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। দুই সন্তানের জনক হাছান মাদকের টাকার জন্য প্রায়ই পিতা-মাতা ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত। কিছুদিন আগে তার ঘরে আরও একটি নবজাতকের জন্ম হলেও সেই নিষ্পাপ সন্তানের হাসিও তাকে মাদকের নেশা থেকে ফিরিয়ে আনতে পারেনি।

সেদিন সকালে হাছান মাদকের টাকার জন্য পিতা-মাতা আম্বিয়া বেগম ও বাবুল হোসেনকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে স্থানীয়রা তাকে বেঁধে রেখে ইউপি সদস্য লিটন হোসেনকে খবর দেন। তার পরামর্শেই পুলিশকে জানানো হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, একাধিকবার পুলিশের হাতে হাছানকে তুলে দেওয়া হলেও পুলিশ তাকে আটক না করে ছেড়ে দিয়েছিল।

এ বিষয়ে হাছানের মা আম্বিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অতিষ্ঠ হয়ে গেছি। ছেলে মেয়েরা খুন করলেও বাবা-মা তাদের পক্ষ নেয়। কিন্তু এ ছেলে আমাদের পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। যারা তার হাতে মাদক তুলে দিয়েছে, তারা-ই আসল অপরাধী। তাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক।”

ইউপি সদস্য লিটন হোসেন বলেন, এই ছেলেকে একাধিকবার পুলিশে দেওয়া হয়েছে। মাদকের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


অনলাইন ডেস্ক ১৭-০৮-২০২৫ ১০:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া