চাঁদপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
০১ জুন, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৮-০৮-২০২৫ ০৪:১৩ অপরাহ্ন
চাঁদপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
চাঁদপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

“নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন” — এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকালে উপজেলা স্বাস্থ্য অফিস প্রাঙ্গণ থেকে ক্লিনিং ক্যাম্পেইন ২০২৫ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মশার উৎপত্তিস্থল ধ্বংসের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক। এ কর্মসূচিতে সহযোগিতা করে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের স্বেচ্ছাসেবীরা।

ক্যাম্পেইন চলাকালে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উপজেলা স্বাস্থ্য অফিস প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। তারা ময়লা-আবর্জনা অপসারণ, আবদ্ধ জলাশয় মুক্তকরণ, ডাবের খোসা, চিপসের প্যাকেট ও প্লাস্টিকজাত আবর্জনা সরিয়ে ফেলেন। পাশাপাশি চাঁদপুর শহরের বিটি রোড এলাকায় গৃহস্থালির বাসিন্দাদের মাঝে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহতা এবং প্রতিরোধমূলক করণীয় বিষয়ে প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায় হলো পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা। এজন্য সবাইকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৮-০৮-২০২৫ ০৪:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 372 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া