শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৮-০৮-২০২৫ ০৫:০৪ অপরাহ্ন |
চাঁদপুর শহরের লেকেরপাড় এলাকায় সিঙ্গার ভিকোর শোরুমের সাইনবোর্ড ধ্বসে নিচে চাপা পড়ে পথচারী নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সিঙ্গার শোরুমের সামনে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপর চাঁদপুর সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) আব্দুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহতরা হলেনঃ শহরের মিশন রোড এলাকার ইমু (১৮) ও তার ভাই কাইফ (৫)। এসময় অন্য এক নারী পথচারীও আহত হয়। আহতরা শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গার শোরুমের বিশাল বড় সাইনবোর্ডটি নিচে চাপা পড়ে ৩ জন আহত হয়েছে। কিন্তু শোরুমের ম্যানেজারসহ স্টাফদের উদাসিনতায় পথচারীরা ক্ষিপ্ত হয়ে যায়। তারা আহতদের উদ্ধার না করে তাদের সাইনবোর্ড সরাতে ব্যস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তাদের উদাসিনতা দেখে বিক্ষুব্ধ জনতা চড়াও হয়। পরে উপস্থিত জনতা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৩০" ফুট দৈর্ঘ্যের একটি ব্যানার যা স্কু দিয়ে লাগানো হয় তা নাহ করে শরুম এর লোকরা এতো বরো লোহা যুক্ত ব্যানারটি চিকন গুনার দুইটি বান এর সাহায্যে লাগিয়ে রেখেছিলেন, যা কিছু দিন থাকার পর খুব অল্প সময়ে নষ্ট হয়ে যায় তার পর এই দুর্ঘটনাটি ঘটে। উপস্থিত মানুষরা জানান শোরুমের কর্মরত লোকদের অসচেতনতা ও অবহেলা তেই এই দুর্ঘটনা ঘটেছে। সঠিকভাবে ব্যানার টা লাগানো হলে এমন দুর্ঘটনা ঘটতো না।
চাঁদপুরে সিঙ্গার শোরুম ম্যানেজার মোঃ ইমরান জানান, এটা একটি শুধুই দূর্ঘটনা। আমি সাথে সাথে কোম্পানীকে বিষয়টি অবগত করেছি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া