খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠনে শিক্ষার্থী-অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে — ইউএনও সাখাওয়াত জামিল সৈকত
০১ জুন, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন

  

খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠনে শিক্ষার্থী-অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে — ইউএনও সাখাওয়াত জামিল সৈকত

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৯-০৮-২০২৫ ০৪:৫৬ অপরাহ্ন
খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠনে শিক্ষার্থী-অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে — ইউএনও সাখাওয়াত জামিল সৈকত
খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠনে শিক্ষার্থী-অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে — ইউএনও সাখাওয়াত জামিল সৈকত

চাঁদপুর সদর উপজেলায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ৫২তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদকের ছোবল থেকে কিশোর-কিশোরী ও যুব সমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ জাতি গঠনের জন্য প্রতিটি শিক্ষার্থীর খেলাধুলায় সম্পৃক্ত হওয়া জরুরি। একটি সুস্থ জাতি গঠনে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি খেলাধুলারও বিকল্প নেই।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের প্রধান কাজ হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করা। তবে এর পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা, চরিত্র গঠন, সততা বজায় রাখা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা খুবই জরুরি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে, তাই এখন থেকেই লক্ষ্য স্থির করে বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হবে।”

অভিভাবকদের প্রতি ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, “সন্তানের সাফল্যের জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও বড় ভূমিকা রাখেন। তাদের পড়াশোনার প্রতি খোঁজখবর রাখা, উৎসাহ দেওয়া এবং খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে ও এম.আর. ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস, আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ মজুমদার এবং বাগাদি গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম।

উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩১ জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৯-০৮-২০২৫ ০৪:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া