শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৮-২০২৫ ১২:৪১ অপরাহ্ন |
শুক্রবার (২২ আগস্ট)স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত যৌথ অভিযানে উত্তর মতলব উপজেলার বেলতলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ দুলাল (৪৮), আবুল কাশেম (২৮), মোঃ রুবেল হোসেন (৩৪) এবং আব্দুল বাতেন (৬৪)'কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নিকট হতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের উত্তর মতলব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লখ্য গত বছরের ০৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া