বুয়েটে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে চাঁবিপ্রবিতে বিক্ষোভ
০১ জুন, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন

  

বুয়েটে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে চাঁবিপ্রবিতে বিক্ষোভ

মো. সাইম পাটওয়ারী
২৭-০৮-২০২৫ ০৯:১২ অপরাহ্ন
বুয়েটে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে চাঁবিপ্রবিতে বিক্ষোভ
বুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা।

সমাবেশ চলাকালীন শিক্ষার্থীরা বলেন, "আমাদের গণঅভ্যুত্থানের মূল দাবি ছিল, একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু আজও দেশে প্রকৌশল শিক্ষায় বৈষম্য চলছে। বিএসসি ইঞ্জিনিয়াররা কোটা পদ্ধতির কারণে বঞ্চিত শিকার। আমরা এই বৈষম্য মেনে নিতে পারি না। যদি এই কোটা থেকেই যায়, তাহলে এত আন্দোলন-সংগ্রাম আর রক্তদানের উদ্দেশ্যই বা -কী?

তারা আরো বলেন, “আজ আমরা জানতে চাই, কেন বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা চালানো হলো? পুলিশের এই দমননীতি ও দালালি সংস্কৃতি কবে পরিবর্তন হবে? আমাদের দেশে এখনো বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি। আমরা মন খুলে নিজের দাবি বলতে পারি না। রাস্তার আন্দোলনে নামলেই পুলিশ হামলা চালায়, সেনাবাহিনী হস্তক্ষেপ করে—এর জবাব আমরা চাই।”

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত ছিলেন। তাদের স্লোগানগুলো ছিল— “কোটা না মেধা, মেধায় মেধায়” “একশন টু একশন, ডাইরেক্ট একশন” “ডিপ্লোমা তুই কোটা ছাড়” “ছাগল দিয়ে হাল চাষ হবে না হবে না” “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম” “ডিপ্লোমা তুই টেকনিশিয়ান, মানতে এতো চুলকানি কেন?” “ডিপ্লোমার সিন্ডিকেট ভেঙে দাও গুঁড়িয়ে দাও” “পুলিশ তোর দালালি, বন্ধ কর বন্ধ কর” “পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না”

বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী রাকিবুল কবির নিহাল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেন ও মো. সাব্বির।


মো. সাইম পাটওয়ারী ২৭-০৮-২০২৫ ০৯:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 285 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া