শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৮-২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন |
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত সাগর সাহা হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের শম্ভু সাহার ছেলে। আহত আরোহী একই এলাকার ইমরান মিয়ার ছেলে ইজাজ (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগঞ্জ থেকে ছেড়ে আসা কাভার ভ্যান ও হাজীগঞ্জ থেকে রামগঞ্জের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগর সাহা নিহত হয়। স্থানীয়রা আহত ইজাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ইজাজকে ঢাকায় রেফার করেন চিকিৎসক।
জানতে চাইলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া