শিক্ষার্থীদের অনুপ্রেরণায় চাঁদপুরে লিয়াকত আলী স্মৃতি সংসদের সংবর্ধনা অনুষ্ঠান
০১ জুন, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন

  

শিক্ষার্থীদের অনুপ্রেরণায় চাঁদপুরে লিয়াকত আলী স্মৃতি সংসদের সংবর্ধনা অনুষ্ঠান

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
৩০-০৮-২০২৫ ১১:০৮ অপরাহ্ন
শিক্ষার্থীদের অনুপ্রেরণায় চাঁদপুরে লিয়াকত আলী স্মৃতি সংসদের সংবর্ধনা অনুষ্ঠান
শিক্ষার্থীদের অনুপ্রেরণায় চাঁদপুরে লিয়াকত আলী স্মৃতি সংসদের সংবর্ধনা অনুষ্ঠান

চাঁদপুরে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে লিয়াকত আলী স্মৃতি সংসদ, চাঁদপুর জোন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ- শাহ মোহাম্মদ মাছুম বিল্লাহ বলেন, বর্তমান সমাজ ও শিক্ষার নানা প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। তাই তোমাদেরকে সঠিকভাবে গড়ে উঠতে হবে একজন যোগ্য প্রতিযোগী হিসেবে। সমাজে টিকে থাকতে হলে প্রতিযোগিতার মানসিকতা থাকা জরুরি। তোমরা যারা এখানে উপস্থিত সবাই মেধাবী শিক্ষার্থী—নিজেদের ভালো-মন্দের দিকটি বোঝা, নিয়ন্ত্রণ করা এবং সঠিক পথে চলা তোমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং ও মাদকাসক্তি আজ আমাদের সমাজের জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই অপসংস্কৃতি থেকে দূরে থাকতে হবে। তোমরা নিজেদের শক্তি ও মেধাকে ইতিবাচক কাজে ব্যবহার করবে। মোবাইল ফোন যেন পড়াশোনা নষ্টের কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবার থেকেও এ বিষয়ে সজাগ থাকতে হবে।

তিনি প্রাথমিক শিক্ষা ও পারিবারিক শিক্ষার গুরুত্ব নিয়েও আলোকপাত করেন। তিনি বলেন, অনেক সময় দেখা যায়, অনেক মেধাবী শিক্ষার্থী সঠিক দিকনির্দেশনার অভাবে হারিয়ে যায়। পারিবারিক শিক্ষা ও নৈতিক শিক্ষা একটি শিক্ষার্থীকে প্রকৃত মানুষ করে তোলে। নৈতিক শিক্ষার অভাবে বর্তমানে অনেক কিশোর বয়সে বাজে কাজে জড়িয়ে পড়ছে। তাই পরিবারকেই সন্তানদের প্রতি আরও যত্নবান হতে হবে। অভিভাবকের সঠিক দিকনির্দেশনা ও টেক কেয়ার না থাকলে শিক্ষার্থীরা সহজেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। অভিভাবকদের দায়িত্ব হবে সন্তানকে সঠিক পথে চালিত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপ-পরিচালক, শহীদ লিয়াকত আলী স্মৃতি সংসদ- মোহাম্মদ মাছুম বিল্লাহ।

শহীদ লিয়াকত আলী স্মৃতি সংসদ এর সমন্বয়ক- দেলোয়ার হোসেনের মাষ্টার এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন: সহযোগী অধ্যাপক, চাঁদপুর সঃ কলেজ - মোঃ আবুল কালাম আজাদ, অধ্যাপক, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ - মোঃ বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ - মোঃ আনিসুর রহমান মজুমদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চাঁদপুর জেলার সভাপতি- গিয়াস উদ্দিন কবির, প্রভাষক, হাজীগঞ্জ মডেল কলেজ- আবু সালে মোহাম্মদ বদরুদ্দোজা, সচিব, শহীদ লিয়াকত আলী স্মৃতি সংসদ, চাঁদপুর জোন- মোঃ মামুন শেখ।

অনুষ্ঠানে পরে চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যালেন্টফুল এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ৩০-০৮-২০২৫ ১১:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 124 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া