শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-০৮-২০২৫ ০৬:৪৩ অপরাহ্ন |
শনিবার (৩০ আগস্ট) রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এএসআই মো. ছগির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল হোসেন (৩২) কে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল হোসেন পশ্চিম আলোনিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া