বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপু‌রে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি
১২ জুন, ২০২৬ ০৩:৫৯ পূর্বাহ্ন

  

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপু‌রে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০১-০৯-২০২৫ ০২:৩৬ অপরাহ্ন
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপু‌রে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপু‌রে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপলক্ষে চাঁদপু‌রে স্মরণকালের এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএন‌পির দলীয় কার্যালয় সাম‌নে সমাবেশ শেষে এ র‌্যালি শুরু হয়। হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়ে র‌্যালিতে অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএন‌পির সভাপতি শেখ ফরিদ আহ‌মেদ মানিক। জেলা বিএনপির সাংগঠ‌নিক সম্পাদক মনির চৌধুরী ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্ল্যাহ সেলিম, সহসভাপতি দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমু সালাম, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট হারুনুর রশিদ, শাহজালাল মিশন, আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী।

এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নান, চাঁদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল, হুমায়ুন কবির প্রধান, ডি এম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনিরা বেগম চৌধুরী, তানভির হুদা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ আব্দুর কাদের বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সাগর, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাদল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলগীর আলম জুয়েল, জেলা জাসাসের আহবায়ক রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝি, সদস্য সচিব শামছুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।

বক্তারা বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। আমরা এখনো আমাদের শত্রু চিহ্নিত করতে পারিনি। এই বাংলার মাটিতে পিআর পদ্ধতি চলবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ চাঁদপুরের রাজপথ বিএনপির নেতাকর্মীদের দখলে থাকবে, জামায়াত বা এনসিপির নয়। বিএনপি দীর্ঘ ১৭ বছর যাবৎ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে রয়েছে।

এছাড়া, বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর পাশাপাশি চাঁদপুরের ৩০টিরও অধিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে অংশ নেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০১-০৯-২০২৫ ০২:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 90 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া