শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৯-২০২৫ ০৮:২৫ অপরাহ্ন |
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান এ আহ্বান জানান।
তিনি বলেন, “২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জালিয়াতি করা হয়। আমি মনোনয়ন পেয়েছিলাম, কিন্তু একটি মহল পতিত সরকারের মদদ নিয়ে তা বাতিল করে নাটক সাজায়। যা আইনগতভাবে সঠিক ছিল না। সাংবাদিকদের প্রতি আমার আহ্বান—এসব সত্য অনুসন্ধান করে জনগণের সামনে তুলে ধরুন। একইসাথে আমি যদি কোনো অনিয়ম বা অন্যায় করে থাকি, সেটিও প্রকাশ করুন। সত্য প্রকাশ হোক—সে যেই হোক না কেন।”
আহ্বায়ক হান্নান আরও বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ করা হয় আমার মুখ ভালো নয়। আসল কথা হলো—আমি চোরকে চোর, বাটপারকে বাটপার বলি। আবার যিনি ভালো, তাকে ভালো বলি। এটাই আমার একমাত্র দোষ।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. মামুনুর রশিদ এবং সঞ্চালনা করেন সাবেক সভাপতি নুরুন্নবী নোমান।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাংবাদিক মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আবদুস ছোবহান লিটন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, ফারুক হোসেন খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মিজি প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া