চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশ-মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়ায় দুই হোটেলে জরিমানা
২৫ মে, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন

  

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশ-মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়ায় দুই হোটেলে জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০৯-২০২৫ ০৯:৫৯ অপরাহ্ন
চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশ-মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়ায় দুই হোটেলে জরিমানা
চাঁদপুরের চেয়ারম্যানঘাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়ায় দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, দুটি হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মূল্য তালিকা না থাকায় ক্যাফে হীরাঝিল মালিককে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বন, রুটি, বার্গার পাওয়ায় ইউরো এশিয়া রেস্টুরেন্ট মালিককে ২০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৯-২০২৫ ০৯:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 157 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া