শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৫-০৯-২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ন |
বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এতে করে প্রতিষ্ঠানটির সাড়ে ৪লাখ টাকার মামামাল লুটে নিয়েছে চোরের দল।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ডায়াগনস্টিকের মালিক কামরুজ্জামান জানান, আমি ও আমার স্টাফরা মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ টার সময় ডায়গনস্টিক সেন্টারে তালা লাগিয়ে যে যার মতো বাসায় চলে যাই। এরপরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে আমার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ মঞ্জু রাণী দাস ডায়াগনস্টিক খোলে দেখেন ভিতরে সব মালামাল এলোমেলো এবং অনেক যন্ত্রপাতি ও সরঞ্জাম নাই। বিষয়টি আমাকে অবগত করার পর ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখি চোর চক্র আমার প্রতিষ্ঠানের পিছনের বারান্দার গ্রিল এর তালা ভেঙ্গে প্রবেশ করে চুরি করেছে।
খবর নিয়ে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টার থেকে চোর চক্র বাইয়োকেমিস্ট্রি, ইসিজি, রোটারেটর, মাইক্রোপিফেট, রি এজেন্ট মেশিন, কম্পিউটার, এলইডি স্মার্ট টিভি, স্টান্ড ফ্যান, বাটন ফোন চুরি করে যার আনুমানিক মূল্য ৩ লাখ সাড়ে ৮৪ হাজার টাকা এবং নগদ সাড়ে ৩৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ ব্যপারে চাঁদপুর মডেল থানায় ডায়াগনস্টিকের মালিক কামরুজ্জামান বাদি হয়ে অভিযোগ দায়ের করলে মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়ার নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) মো: আওলাদ হোসেনকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া