শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৯-২০২৫ ০৫:০৪ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাব(২০২৫-২৬ সেশন) এর সভাপতি খালেকুজ্জামান শামীম।
মতবিনিময় সভার প্রধান অতিথি মোঃ ইবনে আল জায়েদ হোসেন বলেন, হাজীগঞ্জের সংবাদকর্মীদের দক্ষতার বিষয়ে আমি পূর্ব থেকেই অবগত। আশাকরি নতুন কার্যকরি কমিটির মাধ্যমে এই ধারা অব্যাহত থাকবে।
হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আলোচনা করেন, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, কার্যকরি সদস্য কামরুজ্জামান টুটুল, কবির আহমেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন কাউছার আহমেদ রিপন, শাখাওয়াত হোসেন শামীম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া