মতলব উত্তরে বিএনপি নেতা লাভলু হত্যায় জড়িত বাবু দুই দিনের রিমান্ডে
২৫ মে, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন

  

মতলব উত্তরে বিএনপি নেতা লাভলু হত্যায় জড়িত বাবু দুই দিনের রিমান্ডে

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৯-২০২৫ ০৭:৩৯ অপরাহ্ন
মতলব উত্তরে বিএনপি নেতা লাভলু হত্যায় জড়িত বাবু দুই দিনের রিমান্ডে
চাঁদপুরের মতলব উত্তরে সাবেক বিএনপি নেতা মো. ছলিম উল্লাহ লাভলু হত্যা মামলার আসামি অটোরিকশা চালক মো. বাবুকে (৩৯) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত এ আদেশ দেন।

এর আগে ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চাঁদপুরের পুলিশ পরিদর্শক সৈয়দ আবু মো. শাহজাহান কবির বাবুর সাত দিনের রিমান্ড আবেদন করলে, আদালত শুনানির তারিখ নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বুধবার রিমান্ড শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ আগস্ট নবুরকান্দি শ্বশুরবাড়ি থেকে বাবুকে গ্রেপ্তার করে চাঁদপুর জেলা পিবিআই। দীর্ঘ প্রায় তিন বছর পলাতক থাকার পর তিনি পুলিশের হাতে ধরা পড়েন।

উল্লেখ্য, ২০২২ সালের ১ নভেম্বর রাতে খাবার খেয়ে মান্দারতলী বাজারের নিজ মালিকানাধীন স’মিলে রাত্রীযাপনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন লাভলু।

পরদিন ভোরে মান্দারতলী এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ নভেম্বর নিহতের বড় ভাই আহসান হাবিব বাদি হয়ে মতলব উত্তর থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, নিহত লাভলু মতলব উত্তর উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন লাভলু। ২০১৮ সালের ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীও ছিলেন তিনি।

পরিবারের অভিযোগ নির্মমভাবে লাভলুকে হত্যার পর তার লাশ অটোরিকশায় করে বাড়ির পাশে ফেলে রেখে যায় বাবু। হত্যাকান্ডে ব্যবহৃত অটোরিকশাটি থানা পুলিশ উদ্ধার করতে পারলেও অটোচালক বাবুকে ধরতে পারেনি। দীর্ঘ তিন বছর পর বাবুকে পিবিআই গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।

নিহত লাভলুর ভগ্নিপতি মোহাম্মদ হানিফের অভিযোগ, মামলার বাকি আসামিরা জামিনে থাকায় বাবুকে গ্রেপ্তারের পর তাকে বাঁচাতে তারা সক্রিয় হয়ে উঠেছে। আদালতে বাবু পক্ষে প্রায় ১০ থেকে ১১ জন উকিলকে দাঁড়াতেও দেখা গেছে। বাবুর পক্ষের লোকজন ইতোমধ্যে বলে বেড়াচ্ছে, বাবুকে দিয়ে যেন স্বীকারোক্তি নিতে না পারে সেই ব্যবস্থা তারা আগেই করে রেখেছে।

তিনি আরও অভিযোগ করেন, মূল আসামি মাসুদ গংরা এখনো বিভিন্ন ভাবে মামলার বাদীপক্ষকে হুমকি ধামকি দিয়েই যাচ্ছে। হত্যাকাণ্ডের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল না হওয়ায় মামলাটি কার্যত অচল হয়ে আছে।

এছাড়া ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর লাভলুর ভাতিজা খবির জমিতে ধান রোপন করতে যান। এসময় লাভলু হত্যায় জড়িত আসামিরা তাকেও নির্মম ভাবে হত্যা করা হয়। বাদীপক্ষ মামলার খোঁজ খবর নেয়ার জন্য চাঁদপুর যেতে ভয় পাচ্ছে। মামলার আসামিদের পেছনে প্রভাবশালীদের হাত থাকায় ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় বাদিপক্ষের। নিহত লাভলু এলাকায় খুবই জনপ্রিয় ছিলো।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, লাভলুর হত্যায় বাবুকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছে। রবিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৯-২০২৫ ০৭:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 383 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া