শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৯-২০২৫ ০৩:০৯ অপরাহ্ন |
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন স্থানীয় একটি ওয়াকশপে কাজ করত। সে মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলত। এ নিয়ে দুজনের মধ্যে অভিমান তৈরি হলে আল আমিন নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করে। আল আমিন আইটপাড়া কাজি বাড়ির বাসিন্দা মো. মমিন কাজির ছেলে।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া