শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৭-০৯-২০২৫ ০৩:৪৬ অপরাহ্ন |
রোববার (৭ সেপ্টেম্বর ) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অপারেশনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেনেন্ট জাবিদ হাসান।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দিনগত রাত থেকে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত যৌথ বাহিনী পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক কারবারি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এর মধ্যে কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে কোয়া এলাকা থেকে মাদক কারবারি মানিক (২২) ও মনিরকে (২৩) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট। একই উপজেলার সাহেদাপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মাদক কারবারি ইমাম হোসেনকে (৩৮)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।
সদর আর্মি ক্যাম্প হতে অভিযান চালিয়ে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকা থেকে মাদক কারবারি মো. সাইফুল ইসলাম (২৯) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপ করার দুটি মেশিন। একই উপজেলার বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৪ মাদক কারবারিকে। তারা হলো: আল-আমিন (৩৫), মো. সবুজ (১৫), মো. রনি (২৮) ও মো. রিজবী (২০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ পিস ইয়াবা ট্যাবলেট।
সদর উপজেলায় অপর অভিযানে শহরের নাজিরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় ৩ মাদক কারবারিকে। তারা হলো: মেহেদী রহমান (২৪), শান্ত খান (২৬) ও রহিমা বেগম (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদক, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া