শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৯-২০২৫ ১০:০৯ অপরাহ্ন |
আটককৃতরা হলো- মতলব পৌরসভা এলাকার আলগিমুকুন্দী গ্রামের আছান পাটোয়ারীর ছেলে সাগর(১৯), শীলমন্দী গ্রামের মনির হোসেন বেপারীর ছেলে মনসুর (১৮) ও পইলপাড়া গ্রামের আবুল মিয়াজীর ছেলে রাকিব (১৯)। আটকৃত ৩ জনের মধ্যে সাগরের দেহ তল্লাশি করে ধারালো একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মতলব বাজারের এনএএম টাওয়ারের সামনে দীর্ঘ সময় অবস্থান করার কারণে এবং তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয় এলাকাবাসীবাসীর সহায়তায় আটক করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) সালেহ আহাম্মদ বলেন, স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত এবং অসৎ উদ্দেশ্যে তারা দীর্ঘসময় ওৎ পেতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএএম টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করা হয় এবং দেহ তল্যাশি করে একজনের সাথে একটি ছুরি পাওয়া যায়। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দ্রত বিচার আইনে মামলা হচ্ছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া