শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৯-২০২৫ ১০:২৫ অপরাহ্ন |
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের ওয়্যারলেস গোল চত্বর এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসায় সেনাবাহিনী।
এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ২২০টি যানবাহনে তল্লাশি করা হয়। মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্স না থাকায় ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া