শাহরাস্তি মেহের স্টেশনমাস্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার
১৯ মে, ২০২৬ ০১:০০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

শাহরাস্তি মেহের স্টেশনমাস্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৯-২০২৫ ১০:৩৫ অপরাহ্ন
শাহরাস্তি মেহের স্টেশনমাস্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার
শাহরাস্তির মেহের রেল স্টেশন মাস্টার রফিকুল ইসলামের গায়ে হাত দেওয়ার অপরাধে শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর ) বিকেলে তাকে আটক করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখলের প্রতিকার চেয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

বুধবার দুপুরে চাঁদপুরের জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর অভিযোগের বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে আসেন। তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন স্টেশন মাস্টার রফিকুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুষি মারতে শুরু করেন। উপস্থিত সকলে এ সময় হতবাক হয়ে পড়েন। তদন্তকারী কর্মকর্তা তৎক্ষণাৎ তদন্ত অসম্পূর্ণ রেখে চলে আসেন।

বিষয়টি শাহরাস্তি থানা পুলিশকে অবহিত করলে শাহরাস্তি থানার উপপরিদর্শক আল আমিন ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন।

জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, আমি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসি। তদন্ত চলাকালীন সময়ে হঠাৎ করে অভিযুক্ত দেলোয়ার হোসেন স্টেশন মাস্টারকে আক্রমণ করেন।

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, দেলোয়ার হোসেন রেলওয়ের জায়গায় কৃষি লিজ এনে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন এবং অবৈধভাবে দখল করে আসছেন। বিষয়টি আমি লিখতভাবে কর্তৃপক্ষকে অবহিত করেছি। তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে তিনি আমাকে কিল ঘুষি মারতে শুরু করেন।

অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, আমার ভুল হয়েছে, গায়ে হাত দেওয়া ঠিক হয়নি।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৯-২০২৫ ১০:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া