মতলবে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে কিশোরের আ-ত্ম-হ-ত্যা
২৫ মে, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন

  

মতলবে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে কিশোরের আ-ত্ম-হ-ত্যা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৯-২০২৫ ১০:৪১ অপরাহ্ন
মতলবে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে কিশোরের আ-ত্ম-হ-ত্যা
মতলব উত্তরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে সাব্বির (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ছেঙ্গারচর পৌরসভার কলাকান্দা রোডে বাবুলের পাঁচ তলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. সাব্বির প্লাম্বার মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো। কয়েকদিন ধরে সে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে আবদার করে আসছিল। কিন্তু বয়স কম হওয়ায় পরিবার মোবাইল ফোন কিনে দেয়নি। এ নিয়ে সে অভিমান করে দুই দিন খাবার খায়নি।

বুধবার সন্ধ্যায় মা রেশমা আক্তার তাকে শাসন করলে সাব্বির নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে তার মা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সাব্বিরকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত সাব্বিরের বাড়ি মতলব উত্তর উপজেলার বারোআনি শিকদার বাড়ি। সে জহির শিকদার ও রেশমা আক্তারের ছেলে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অভিমান থেকেই কিশোর সাব্বির আত্মহত্যা করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সবাইকে সন্তানদের মানসিক দিক থেকে সচেতন হওয়ার আহ্বান জানাই।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৯-২০২৫ ১০:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 134 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া