চাঁদপুরের নানুপুরে বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর করুণ মৃত্যু
০১ জুন, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

  

চাঁদপুরের নানুপুরে বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর করুণ মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৯-২০২৫ ১০:৫১ অপরাহ্ন
চাঁদপুরের নানুপুরে বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর করুণ মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর এলাকায় বাঁশের সাঁকো থেকে পানিতে পড়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর ) দুপুরে ঘটনাটি ঘটেছে । জানা যায়, নানুপুর খান বাড়ির বাকপ্রতিবন্ধী মোহাম্মদ খানের ৫ বছর বয়সী শিশু পুত্র মেহেদী খান পরিবারের অগোচরে তাদের পাশের নতুন বাড়িতে যাওয়ার জন্যে বাঁশের সাঁকোতে উঠে। সাঁকো পার হতে গেলে সে পা ফসকে খালের পানিতে পড়ে যায়। মেহেদী পানিতে পড়ে যাওয়ার বিষয়টি তার পরিবারের কেউ জানতো না।

অনেকক্ষণ ধরে শিশু মেহেদীকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে। দুপুর একটার দিকে শিশু মেহেদীকে ওই খালের পানি থেকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান শিশুটিকে মৃত ঘোষণা করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৯-২০২৫ ১০:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 259 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া