শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৯-২০২৫ ০৯:৩৪ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার খাটরা বিলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিলভার বেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস, চাঁদপুর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন— শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নারীর উন্নয়নকে এগিয়ে নিতে সমাজের প্রতিটি মানুষের ভূমিকা রয়েছে। এ ধরনের সচেতনতামূলক সভা সমাজ পরিবর্তনে কার্যকর অবদান রাখবে বলেও মন্তব্য করেন তারা।
এসময় চাঁদপুর জেলা তথ্য অফিসার তপন বেপারী বলেন, সরকার শিশু-কিশোর ও নারীদের উন্নয়নে নানান প্রকল্প হাতে নিয়েছে। আমরা চাই এ উন্নয়ন বার্তা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে যাক। এজন্য এ ধরনের উঠান বৈঠক ও কমিউনিটি সভা অত্যন্ত কার্যকর।
দিনব্যাপী এ কার্যক্রমে স্থানীয় শিক্ষক, অভিভাবক, নারী সমাজ ও শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিতরা আশা প্রকাশ করেন— নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন হলে শিশু ও নারীরা আরও সচেতন হয়ে সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া