পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ নানা দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের গনসমাবেশ
০৪ আগস্ট, ২০২৬ ০৫:২০ অপরাহ্ন

  

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ নানা দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের গনসমাবেশ

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১২-০৯-২০২৫ ০২:৩৩ পূর্বাহ্ন
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ নানা দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের গনসমাবেশ
যেই নির্বাচনের মাধ্যমে দূর্নীতিবাজ, সন্ত্রাস-চাঁদাবাজ তৈরী হয় সেই নির্বাচ পদ্ধতি বাতিল করে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই: মাওলানা গাজী আতাউর রহমান

চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মওলানা গাজী আতাউর রহমান বলেছেন, তের মাস আগে বাংলাদেশ থেকে সৈরাচার বিদায় হয়েছে। আমরা স্বপ্ন দেখেছি একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো। এজন্যই এ দেশের ছাত্রের জনতা শ্রমিক মজুর জীবন দিয়েছিল। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা দুইভাগে বিভক্ত হয়ে গেছে। একপক্ষ আন্দোলন করে জেল জুলুম খেটেছে তারা চায় অতীতের রাজনীতি করতে এবং সেটাই বহলা রাখতে চায়। আর আমরা আরেকটি পক্ষ চাই অতীতের সেই অপরাজনীতি বাদ দিয়ে ৭২এর সংবিধান ছুড়ে পেলে নতুন করে দেশ গড়তে চাই।

তিনি আরো বলেন, যেই নির্বাচনের মাধ্যমে দূর্নীতিবাজ, সন্ত্রাস-চাঁদাবাজ তৈরী হয় সেই নির্বাচ পদ্ধতি বাতিল করে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। অতিতে একটি দল জেনতেন নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছিলো এখনকার তরুণ প্রজন্ম সেই সুযোগ আর দিবেনা। যেন তেন নির্বাচনের মাধ্যমে আর কারো ক্ষমতায় আসার সুযোগ নাই।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বিকালে হাসান আলী হাইস্কুল মাঠে গনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চাঁদপুর-৪ ফরিদগঞ্জের শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, চাঁদপুর- সদর হাইমচরের পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, চাঁদপুর-২ মতলব উত্তর দক্ষিণে পদপ্রার্থী মুফতি মানসুর আহমেদ সাকী, চাঁদপুর- ১ কচুয়ার পদপ্রার্থী মুফতি উমর ফারুক ইবরাহীমি কাসেমী, চাঁদপুর- ৫ হাজিগঞ্জ-শাহরাস্তির পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ আলী পাটওয়ারী।

চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের সভাপত্বে ও সেক্রেটার কে এম ইয়াসিন রাশেদ সানীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী আন্দোলনের আমির মোঃ বিল্লাল হোসেন মিয়াজি, খেলাফত মজলিশ চাঁদপুর জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর উদ্দিন খান, সহ অর্থ সম্পাদক এ কে মোখতার হোসেনসহ যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমি ছেলে নিয়ে সমাবেশ স্থলে যোগদান করেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১২-০৯-২০২৫ ০২:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 91 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া