মানবতার সেবায় স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন: চাঁদপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা
১১ জুন, ২০২৬ ০৯:৫০ পূর্বাহ্ন

  

মানবতার সেবায় স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন: চাঁদপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১২-০৯-২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন
মানবতার সেবায় স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন: চাঁদপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা
মানবতার সেবায় স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন: চাঁদপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

চাঁদপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় শহরের বড় স্টেশন মোলহেডে এ ক্যাম্পেইনের আয়োজন করে স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন, চাঁদপুর।

অনুষ্ঠানের টেলিফোনে উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড. মো. সলিম উল্যাহ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানবতার সেবায় রক্তদান একটি অনন্য উদাহরণ। মানুষের জীবন বাঁচাতে রক্তের বিকল্প নেই। তাই প্রত্যেক মানুষের উচিত নিজের রক্তের গ্রুপ জানা রাখা, যাতে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে অসহায় রোগীর পাশে দাঁড়ানো যায়। ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে মানবিক চেতনা ছড়িয়ে দেবে। তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবায় এগিয়ে আসতে হবে। আজকের এই আয়োজন নিঃসন্দেহে চাঁদপুরবাসীর জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

উক্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর শাখার প্রতিষ্ঠাতা ও পরিচালক ইসমাইল তপদ্দার, সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাকিবুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ হাসিব, অর্থ সম্পাদক মোহাম্মদ হাসিন, স্বাস্থ্য ও জনসেবা সম্পাদক মো. রিফাত, সিনিয়র সদস্য মো. রায়হান, হাবিব আদনান, মো. ইসমাইল, মোহাম্মদ আবিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিকাল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ক্যাম্পেইন কার্যক্রম চলে। উক্ত ক্যাম্পেইনে প্রায় ২ শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন।

কর্মসূচি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা জানান, এমন সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১২-০৯-২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 307 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া