মতলব উত্তরে মোটর সাইকেলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার
২৫ মে, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন

  

মতলব উত্তরে মোটর সাইকেলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৯-২০২৫ ০৯:৩১ অপরাহ্ন
মতলব উত্তরে মোটর সাইকেলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের সদস্য আব্দুল হামিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মোঃ রবিউল হক, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) সুমন চন্দ্র দাস, এএসআই (নিরস্ত্র) মোঃ রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন বাংলা বাজার জনৈক সাইফুল ইসলাম সুমন দোকানের সামনে বেলতলী টু বাংলা বাজারগামী পাকা রাস্তার উপর হইতে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য মোঃ আব্দুল হামিদ (৪২), পিতা-মোঃ খলিলুর রহমান, মাতা-আরোজা বেগম, সাং-ব্রাম্বনচক (ঢালী বাড়ী), থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ০১টি Yamaha R15 V3 Indian Version Dual ABS 150cc মোটরসাইকেল, মূল্য অনুমান ৪,০০,০০০/- টাকা উদ্ধার করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানার, এফআইআর নং-২৯, তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২৫; জি আর নং-৫৮২, তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৯-২০২৫ ০৯:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া