জনগণের অধিকার রক্ষার জন্যই বিএনপির জন্ম : শেখ ফরিদ আহমেদ মানিক
১২ জুন, ২০২৬ ০১:২৫ পূর্বাহ্ন

  

জনগণের অধিকার রক্ষার জন্যই বিএনপির জন্ম : শেখ ফরিদ আহমেদ মানিক

অনলাইন ডেস্ক
১২-০৯-২০২৫ ০৯:৪৭ অপরাহ্ন
জনগণের অধিকার রক্ষার জন্যই বিএনপির জন্ম : শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছেন হাইমচরের জনগণের কাছে।

শুক্রবার (১২ সেপ্টেম্ব বিকেলে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের আমতলী বাজারে ব্যাপক গণসংযোগকালে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়।

এসময় স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তিনি বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণ নিয়ে কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সর্বদা মাঠে থাকবে। এই আন্দোলনে হাইমচরের জনগণই হবে সবচেয়ে বড় শক্তি।

গণসংযোগে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন— দেশে এখন গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই। মানুষ তাদের প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার হারিয়েছে। বিএনপির সংগ্রাম হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। এই আন্দোলনে হাইমচরের জনগণ অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল, জনগণের অধিকার রক্ষার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। জনগণই আমাদের মূল শক্তি।

গণসংযোগে অংশগ্রহণ করেন— জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণসংযোগ চলাকালে জনসাধারণ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। চারদিকে ধানের শীষের পক্ষে স্লোগান ও জনগণের উচ্ছ্বাসে পুরো এলাকা প্রকম্পিত হয়ে যায়। স্থানীয়রা জানান, শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে তারা আন্দোলন ও নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।

হাইমচরের মানুষের আশা—আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকই হবেন চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী এবং জনগণের কণ্ঠস্বর।


অনলাইন ডেস্ক ১২-০৯-২০২৫ ০৯:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 276 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া