শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৯-২০২৫ ০৯:৫৫ অপরাহ্ন |
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় পুরান বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. টুটুল (৩২), মো. সেলিম মৃধা (৪০) এবং মো. রতন মিয়া (৪০) কে আটক করা হয়। তাদের নিকট থেকে ৯৬ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুরে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও এই সাফল্য আসে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া