চাঁদপুরে রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার সম্পন্ন
০৭ মে, ২০২৬ ০৩:২৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরে রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার সম্পন্ন

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৩-০৯-২০২৫ ০৫:২৭ অপরাহ্ন
চাঁদপুরে রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার সম্পন্ন
চাঁদপুরে রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনের গুরুত্বপূর্ণ বিষয়েসেমিনার সম্পন্ন

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে চাঁদপুরে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে এক সেমিনার সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দারুচ্ছান্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আলোচকরা রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনদর্শনের আলোকে মানবতার কল্যাণে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। আলোচনা করেন— ঢাকা দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা শেখ মোহাম্মদ আবদুল লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মাহ্দী হাসান, চাঁদপুর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আল-আমিন এবং কামরাঙ্গা ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ আল-আমিন। তারা ঈদে মীলাদুন্নবীর ফজিলত ও তাৎপর্য, কুরআন-সুন্নাহর আলোকে এর যথার্থতা, নবীজীর (সাঃ) জন্মকালীন অলৌকিক ঘটনা ও নূরে মুহাম্মদী (সাঃ) বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাবর বেপারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব মুহাম্মদ ইউনূস, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জসীমউদ্দিন পাটওয়ারী এবং চাঁদপুর জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ কাজী ফজলুল কবীর প্রমুখ।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমাইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দীন খন্দকার এবং সঞ্চালনা করেন দারুচ্ছান্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক এস এম জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, শিক্ষাবিদ, আইনবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৩-০৯-২০২৫ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 112 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া