শিরোনামঃ
মো. সাইম পাটওয়ারী ১৪-০৯-২০২৫ ০১:০০ অপরাহ্ন |
শিবখোলার দুইটি বিশাল বটগাছের কারণে এ এলাকাটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। হিন্দুধর্মাবলম্বীরা এখানে প্রতি বছর বিভিন্ন পূজা ও ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। ‘শিব্বিরা’ নামের মেলাটি প্রতিবছর পহেলা বৈশাখের আগের দিন এখানে অনুষ্ঠিত হয়, যা স্থানীয় সংস্কৃতির অন্যতম অংশ।
বটগাছটি রাস্তায় ও কাছাকাছি বসতবাড়ির উপরে পড়ে যায়। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও হতাহতর হয়নি।
স্থানীয়দের অনেকেই বলেন, “এই গাছ আমাদের শিকড়ের মতো। ছোটবেলা থেকে দেখে আসছি। এটা শুধু গাছ না, আমাদের ইতিহাসের অংশ।”
এখনো পরিষ্কার নয়, ঠিক কী কারণে গাছটি হঠাৎ ভেঙে পড়েছে। তবে ধারণা করা হচ্ছে, গাছটির অতিরিক্ত বয়স ও সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া