চাঁদপুরে দাফনের সময় নড়ে উঠল নবজাতক, এনআইসিইউতে ভর্তি
২৫ মে, ২০২৬ ০৪:১৫ পূর্বাহ্ন

  

চাঁদপুরে দাফনের সময় নড়ে উঠল নবজাতক, এনআইসিইউতে ভর্তি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০৯-২০২৫ ০৪:৩৫ অপরাহ্ন
চাঁদপুরে দাফনের সময় নড়ে উঠল নবজাতক, এনআইসিইউতে ভর্তি
চাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের সময় নবজাতকের নড়ে ওঠার ঘটনা ঘটেছে।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনার পর কবরস্থান থেকে নবজাতককে শহরের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।

পৌর কবরস্থানের কবর খোঁড়ার কাজ করা শাহজাহান বলেন, ‘দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী একজন অজ্ঞাত পুরুষ একটি কার্টনে করে শিশুটিকে দিয়ে যায়। শিশুটি মৃত জানিয়ে দ্রুত কবরস্থ করতে বলেন আমাদের। পরে কবরস্থ করার সময় নড়েচড়ে ওঠে শিশুটি।’

খবর পেয়ে সংবাদমাধ্যমের কর্মীরা নবজাতককে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এরপর দ্রুত ওই নবজাতককে এনআইসিইউতে ভর্তি করানো হয়।

হাসপাতালের এনআইসিইউর কর্তব্যরত চিকিৎসক জানান, ওই নবজাতকের আজই জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৯-২০২৫ ০৪:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 130 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া