ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত ছিনতাইকারী দম্পতি আটক
২৫ মে, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত ছিনতাইকারী দম্পতি আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০৯-২০২৫ ০৭:২৬ অপরাহ্ন
ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত ছিনতাইকারী দম্পতি আটক
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক হয়েছে তালিকাভুক্ত দুই ছিনতাইকারী।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার নারিকেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন ইজিবাইক ছিনতাইকারী মোঃ আরিফ হোসেন (২৭) ও কুলসুমা আক্তার (২৫)।

যৌথ বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলাজুড়ে সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। জেলা জুড়ে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিনই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে শনিবার গভীর রাতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে নারিকেলতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইজিবাইক ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকা অবস্থায় আরিফ হোসেন ও কুলসুমা আক্তারকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ এলাকায় চুরি-ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর এই ধারাবাহিক অভিযানে এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরে আসছে বলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৯-২০২৫ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 106 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া