চাঁদপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক
২৫ মে, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন

  

চাঁদপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৫-০৯-২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন
চাঁদপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক
চাঁদপুর জেলায় চলমান মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনী কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলায় পৃথক অভিযানে দুইজন তালিকাভুক্ত মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) ও সোমবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।

কচুয়া উপজেলার নোয়াগাঁও এলাকায় পরিচালিত অভিযানে মোঃ মাসুদ বিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকায় পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক সওদাগর (৪৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং ২টি গাঁজা মাপার মেশিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত দু'জনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে কচুয়া থানা ও মতলব দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর, ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৯-২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 130 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া