শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৯-২০২৫ ১২:০৭ অপরাহ্ন |
সোমবার (১৫ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান অভিযানে চাঁদপুর জেলায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) লংঘন করায় ০২ (দুই) টি বোগদাদীয়া পরিবহন ও ০১ (এক) টি আইদি পরিবহন থেকে ০৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং ৪০০০/- (চার হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন যানবাহনে শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সক্রিয় সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া