২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ০৩:৪০ পূর্বাহ্ন

  

২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৭-০৯-২০২৫ ০৩:৩৫ অপরাহ্ন
২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

দুইবছর পর ২২ সেপ্টেম্বর থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। এতে জেলার ৮ উপজেলা দল অংশগ্রহণ করবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক সস্মেলন কক্ষে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে আয়োজন উপলক্ষ্যে অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, টুর্নামেন্টটি নকআউট পদ্ধতিতে চলবে। এবার ৮ উপজেলার যে ৮টি দল অংশগ্রহণ করবে তাদের মধ্যে কেউ বাহিরের খেলোয়াড় থাকবে না। প্রত্যেকেই নিজ নিজ উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কারণ অনেক সময় বাহিরের (বিদেশী) খেলোয়াড় আনার কারণে স্থানীয় অনেক খেলোয়াড় বাদ পড়ে যায়। ভালো মানের ফুটবলার বের করে আনতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এডিসি বলেন, বর্তমানে যুবকরা বিপদগ্রস্ত হয়ে পড়ছে। তাদেরকে এই বিপদ থেকে বের করে আনতে খেলাধুলার কোন বিকল্প নেই। তারা যেন বিপদ থেকে ফিরে আসে এবং মাঠমুখী হয় সেজন্যেই চাঁদপুরের জেলা প্রশাসনের এই প্রচেষ্টা। আমরা একটি সুন্দর জাতি গঠন করতে চাই।

তিনি আরো বলেন, এ বছর ভালো মানের খেলোয়ড়দের নার্সিং করবো। প্রয়োজনে বাহির থেকে কোচ নিয়ে আসা হবে তাদের জন্যে। এবছর চাঁদপুরবাসীকে আমরা একটা ভালো ফুটবল টুর্নামেন্ট উপহার দিতে চাই।

সভায় আরো বক্তব্য দেন সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল ইমরান খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আনিসুর রহমান, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা যোবায়ের ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এইচএম নিজাম।

সভায় জেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১৯৮৪ সাল থেকে চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠতি হয়েছিলো। দুই বছর বন্ধ থাকার পর আবার আয়োজন হলো ২১তম ফুটবল টুর্নামেন্ট।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৭-০৯-২০২৫ ০৩:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 167 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া