ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত, গ্রেপ্তার ৩
২৫ মে, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত, গ্রেপ্তার ৩

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০৯-২০২৫ ১১:২১ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত, গ্রেপ্তার ৩
চাঁদপুরের ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদ (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, এ ঘটনায় মূল অভিযুক্ত নুর মোহাম্মদ খান (৫০), তাঁর ভাই শাহজালাল (৪০) ও শাহজালালের স্ত্রী আসমা বেগমকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ইজমালি জমির রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ছোট ভাই নুর মোহাম্মদ খান হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহত খাজা আহমেদের স্ত্রী ও পরিবারের সদস্যরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মূল আসামি নুর মোহাম্মদ খানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০৯-২০২৫ ১১:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 95 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া