শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৮-০৯-২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন |
চাঁদপুর শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামীয় হাসপাতাল ভবনের নিচ তলায় দি ইউনাইটেড ফার্মেসীতে অবৈধভাবে ওষুধ সংরক্ষণের অপরাধে মালিক পক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার আসামীরা হলেন-তালতলা জননী ভিলার আব্দুল মান্নান পাটওয়ারীর স্ত্রী সুলতানা আক্তার সেতু এবং মৃত নুর মোহাম্মদের ছেলে মো. আবদুল মালেক কিরণ। আসামীরা পলাতক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মাদকদ্রব্য উদ্ধারে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
অভিযানে অংশগ্রহন করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান ফয়সাল এবং সদর মডেল থানার একদল পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এসব তথ্য জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।
তিনি বলেন, অভিযান কালে ওই ফার্মেসীতে তিনটি ঔষধের প্যাকেটে ন্যালবান, প্রতিটি প্যাকেটে ১৫ টি এ্যাম্পুল, প্রতিটি কাচেঁর এ্যাম্পুল ২এমএল করে ৩০ এমএল ও লুজ অবস্থায় একটি কাচেঁর এ্যাম্পুল ২ এমএল ন্যালবান। সর্বমোট ৩২ এম এল উদ্ধার করা হয়।
এই ঘটনায় বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক তাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া