গোলহীন লড়াই, তবু চাঁদপুর হাসলো—জাতীয় চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত
০৮ এপ্রিল, ২০২৬ ০৩:৪১ পূর্বাহ্ন

  

গোলহীন লড়াই, তবু চাঁদপুর হাসলো—জাতীয় চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
২১-০৯-২০২৫ ০৫:২২ অপরাহ্ন
গোলহীন লড়াই, তবু চাঁদপুর হাসলো—জাতীয় চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত
গোলহীন লড়াই, তবু চাঁদপুর হাসলো—জাতীয় চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে চাঁদপুর বনাম কিশোরগঞ্জের খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট কেবল খেলার আসর নয়, বরং এটি তরুণ প্রজন্মের আত্মপ্রকাশের এক অনন্য মঞ্চ। খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি শেখায়। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, এই আয়োজন আমাদের তরুণদের মাঝে নতুন উদ্যম যোগাবে।

তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি তরুণ-যুবক পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও নিজেদের দক্ষতা দেখাক। খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করুক, সেই স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে। জেলা প্রশাসন সর্বদা খেলাধুলার বিকাশে সহায়তা করবে। আগামী দিনে চাঁদপুর থেকেও জাতীয় মানের খেলোয়াড় গড়ে উঠবে বলে আমি আশাবাদী।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি এড. মো. শাহজাহান মিয়া, জাতীয় নাগরিক কমিটির জেলা প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম।

খেলা উপভোগ করতে চাঁদপুর জেলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নানা বয়সী হাজারো দর্শক দলকে উৎসাহ দিতে করতালি, শ্লোগান আর উল্লাসে মুখর করে তোলে পুরো মাঠ।

চাঁদপুর ও কিশোরগঞ্জের মধ্যে অনুষ্ঠিত আজকের খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য (০-০) ড্রয়ে শেষ হয়। তবে নিয়ম অনুযায়ী, আগের অ্যাওয়ে ম্যাচে (১৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জে ২-১ গোলে জয় পাওয়ায় চাঁদপুর জেলা দল দুই ম্যাচ মিলিয়ে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। অপরদিকে কিশোরগঞ্জ জেলা দল এবারের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২১-০৯-২০২৫ ০৫:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া