চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
০৮ এপ্রিল, ২০২৬ ০৩:৪০ পূর্বাহ্ন

  

চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
২২-০৯-২০২৫ ০৩:৫৪ অপরাহ্ন
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দীর্ঘ ২ বছর পর আবারও উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে শুরু হলো ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নানা কারণে একসময় খেলাধুলা যেভাবে এগিয়ে যাবার কথা ছিল, সেটা হয়নি। এ ব্যর্থতা আমাদের সকলেরই নিতে হবে। দীর্ঘদিনের যে ব্যর্থতা বা সুন্দর পরিবেশ না দিতে পারা, সেটাকে সামনে রেখে আমরা সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু হয়েছে। আসলে এটা নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, মূলত এটি দীর্ঘদিন ঝিমিয়ে থাকা ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটি মাধ্যম। ক্লাবগুলোই ফুটবলারদের লালন-পালন করে। এরকম টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের মেধা বিকশিত হয়। আমি মনে করি, আমাদের নতুন একটি যাত্রা শুরু হলো। আমরা চাই নতুন প্রজন্ম বিভিন্ন অনিয়ম থেকে দূরে থেকে মাঠমুখী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। এসময় পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় আজকে ফলাফল ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। নক আউট সিস্টেমের খেলা হওয়ায়, বিজয়ী দল ফরিদগঞ্জ দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে, এবং পরাজিত দল মতলব উত্তর এবারের টুর্নামেন্ট থেকে বাদ পরে।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২২-০৯-২০২৫ ০৩:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া