শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৯-২০২৫ ১১:৩৫ অপরাহ্ন |
সোমবার (২২ সেপ্টেম্বর ) বিকেলে পরিচালিত এ অভিযানে জব্দ হওয়া জালের দৈর্ঘ্য আনুমানিক ২ হাজার ২৫০ ফুট।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর ও উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো উপজেলা কমপ্লেক্স চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, “অবৈধভাবে মাছ শিকারের সরঞ্জাম উদ্ধারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নিয়মিত অভিযান চলবে এবং অবৈধ কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে পাতা রিং জাল উদ্ধার করা হয়। এ ধরনের জাল ছোট মাছ ও মাছের পোনা ধ্বংস করে, যা নদীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।”
স্থানীয় জেলেরা জানান, অবৈধ জালের কারণে ছোট মাছের পোনা ধ্বংস হয়ে নদীতে মাছের সংখ্যা কমে যাচ্ছে, এতে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, নদী এর সম্পদ রক্ষায় নিয়মিত তদারকি চালানো হবে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া